শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

সিরাজদিখানে ক্লাস চলাকালে শিক্ষার্থী-শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সিরাজদিখানে ক্লাস চলাকালে শিক্ষার্থী-শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
সিরাজদিখানে ক্লাস চলাকালে শিক্ষার্থী-শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন বহন কার্যত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

তিনি জানান, গত ২১ জুলাই উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারও শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই পাঠদানের সময় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাজী আবুবকর সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর শিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং নিয়মিত নজরদারি রাখা হয়। বর্তমানে প্রায় শতভাগ শিক্ষার্থী মোবাইল ফোন ছাড়াই বিদ্যালয়ে আসে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিভাবক মো. রুহুল আমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং বিদ্যালয়ে আরও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিরাজদিখানে ক্লাস চলাকালে শিক্ষার্থী-শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন বহন কার্যত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

তিনি জানান, গত ২১ জুলাই উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারও শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই পাঠদানের সময় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাজী আবুবকর সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর শিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং নিয়মিত নজরদারি রাখা হয়। বর্তমানে প্রায় শতভাগ শিক্ষার্থী মোবাইল ফোন ছাড়াই বিদ্যালয়ে আসে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিভাবক মো. রুহুল আমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং বিদ্যালয়ে আরও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।