শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক—সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক—সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া
ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক—সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া
0:00 / 0:00
1x

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল করা হবে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সচিবের বরাত দিয়ে প্রচারিত এ দাবির সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়েছে, চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য পদে এসএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি একটি জাতীয় দৈনিকের পেপার কাটিংও শেয়ার করা হচ্ছে, যা দেখে অনেকেই বিষয়টিকে সত্য বলে মনে করছেন।

তবে যাচাই করে দেখা গেছে, মূলধারার কোনো গণমাধ্যমে নির্বাচন কমিশনের এমন কোনো সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও চেয়ারম্যান বা সদস্য পদে প্রার্থিতার জন্য নতুন কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসংক্রান্ত প্রজ্ঞাপন বা নির্দেশনা নেই।

এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ পর্যালোচনায় দেখা যায়, আইনের ২৬ ধারায় ইউপি চেয়ারম্যান বা সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়নি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অন্তত স্নাতক) নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না—এ মর্মে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।

রিটকারীদের বক্তব্য, ইউপি চেয়ারম্যানরা গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে বিচারিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাই এ পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। তবে আদালতের রুল জারি মানেই আইন পরিবর্তন বা নতুন বিধান কার্যকর হওয়া নয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। হাইকোর্টের রুল, বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোর আইন এবং আদালতের আগের নির্দেশনা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অতএব, বর্তমানে কার্যকর আইনে ইউপি চেয়ারম্যান পদে এইচএসসি বা স্নাতক পাস বাধ্যতামূলক নয়। একইভাবে সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে—এমন কোনো বিধানও নেই। ফলে নির্বাচন কমিশনের সচিবের বরাতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি ভুয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক—সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল করা হবে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সচিবের বরাত দিয়ে প্রচারিত এ দাবির সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়েছে, চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য পদে এসএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি একটি জাতীয় দৈনিকের পেপার কাটিংও শেয়ার করা হচ্ছে, যা দেখে অনেকেই বিষয়টিকে সত্য বলে মনে করছেন।

তবে যাচাই করে দেখা গেছে, মূলধারার কোনো গণমাধ্যমে নির্বাচন কমিশনের এমন কোনো সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও চেয়ারম্যান বা সদস্য পদে প্রার্থিতার জন্য নতুন কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসংক্রান্ত প্রজ্ঞাপন বা নির্দেশনা নেই।

এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ পর্যালোচনায় দেখা যায়, আইনের ২৬ ধারায় ইউপি চেয়ারম্যান বা সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়নি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অন্তত স্নাতক) নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না—এ মর্মে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।

রিটকারীদের বক্তব্য, ইউপি চেয়ারম্যানরা গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে বিচারিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাই এ পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। তবে আদালতের রুল জারি মানেই আইন পরিবর্তন বা নতুন বিধান কার্যকর হওয়া নয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। হাইকোর্টের রুল, বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোর আইন এবং আদালতের আগের নির্দেশনা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অতএব, বর্তমানে কার্যকর আইনে ইউপি চেয়ারম্যান পদে এইচএসসি বা স্নাতক পাস বাধ্যতামূলক নয়। একইভাবে সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে—এমন কোনো বিধানও নেই। ফলে নির্বাচন কমিশনের সচিবের বরাতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি ভুয়া।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।