শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বরিশালে বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত লিটুকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বরিশালে বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত লিটুকে গ্রেফতার করেছে পুলিশ
বরিশালে বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত লিটুকে গ্রেফতার করেছে পুলিশ
0:00 / 0:00
1x

বরিশাল নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলা ও জোরপূর্বক চেক–স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে নগরের সদর রোড এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় তার সহযোগী আবুল কালামকেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় নগরের সদর রোডে একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে এমডি আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করেন এবং জোরপূর্বক দুটি চেক ও একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী আদালতে মামলা করেন এবং আদালতের নির্দেশে বিষয়টি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বরিশালে বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত লিটুকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বরিশাল নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলা ও জোরপূর্বক চেক–স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে নগরের সদর রোড এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় তার সহযোগী আবুল কালামকেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় নগরের সদর রোডে একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে এমডি আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করেন এবং জোরপূর্বক দুটি চেক ও একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী আদালতে মামলা করেন এবং আদালতের নির্দেশে বিষয়টি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।