শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
0:00 / 0:00
1x

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত স্বামী জসিম শেখ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় ও পরকীয়ার সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরে জসিম ও জেসমিনের মধ্যে বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম শেখ উত্তেজিত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ।

পরে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত জসিম শেখ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত স্বামী জসিম শেখ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় ও পরকীয়ার সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরে জসিম ও জেসমিনের মধ্যে বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম শেখ উত্তেজিত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ।

পরে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত জসিম শেখ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।