শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা: স্বামী সোহেল রানা গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা: স্বামী সোহেল রানা গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়
নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা: স্বামী সোহেল রানা গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়
0:00 / 0:00
1x

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় খুন হওয়া নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে দক্ষিণখান থানা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নিহত হন চিকিৎসক সারা রোকসানা পিনু। ঘটনার দিন সকালে তার স্বামী কর্মস্থলে এবং ছোট মেয়ে স্কুলে চলে যায়।

পরবর্তীতে স্কুল থেকে ফোন পেয়ে স্বামী বাসায় ফিরে এসে স্ত্রীর মরদেহ দেখতে পান বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সারা রোকসানার মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মেঝেতে নিথর দেহ পড়ে ছিল।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পাশের কক্ষের জানালার গ্রিল কাটা ছিল এবং বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে। শুরুতে ঘটনাটি চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হলেও তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, নিহতের বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে নিহতের স্বামী মোহাম্মদ সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে সারা রোকসানা পিনু তার বোনকে জানিয়েছিলেন, তিনি স্বামীর কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ছিলেন।

তবে পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষে পরিষ্কার হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা: স্বামী সোহেল রানা গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় খুন হওয়া নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে দক্ষিণখান থানা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নিহত হন চিকিৎসক সারা রোকসানা পিনু। ঘটনার দিন সকালে তার স্বামী কর্মস্থলে এবং ছোট মেয়ে স্কুলে চলে যায়।

পরবর্তীতে স্কুল থেকে ফোন পেয়ে স্বামী বাসায় ফিরে এসে স্ত্রীর মরদেহ দেখতে পান বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সারা রোকসানার মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মেঝেতে নিথর দেহ পড়ে ছিল।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পাশের কক্ষের জানালার গ্রিল কাটা ছিল এবং বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে। শুরুতে ঘটনাটি চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হলেও তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, নিহতের বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে নিহতের স্বামী মোহাম্মদ সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে সারা রোকসানা পিনু তার বোনকে জানিয়েছিলেন, তিনি স্বামীর কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ছিলেন।

তবে পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষে পরিষ্কার হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।