শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

আটাব নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা ও মনোনয়ন নিয়ে বিতর্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
আটাব নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা ও মনোনয়ন নিয়ে বিতর্ক
আটাব নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা ও মনোনয়ন নিয়ে বিতর্ক
0:00 / 0:00
1x

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটার তালিকা প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, মনোনয়ন বাতিল এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের একাধিক সদস্য।

অভিযোগকারীদের দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে একটি পক্ষ নানা অনিয়মের আশ্রয় নিয়েছে। এর মধ্যে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, যোগ্যতা না থাকা সদস্যদের ভোটার করা এবং বৈধ সদস্যদের বাদ দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ তুলে আটাবের সাধারণ সদস্য মাহমুদুল আলম সিদ্দিকী এফবিসিসিআই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তিনি আয়ানা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং আটাবের ভোটার নম্বর ১১০৮।

অভিযোগে তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ভোটার তালিকায় মৃত ব্যক্তি, লাইসেন্স বাতিল হওয়া কিছু ট্রাভেল এজেন্সি এবং নিয়ম বহির্ভূতভাবে অন্তর্ভুক্ত সদস্যদের রাখা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আফরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মৃত বেলায়েত হোসেন ভূঁইয়ার নাম ভোটার তালিকায় রয়েছে। এছাড়া কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যপদ বাতিল হলেও তাদের নাম তালিকায় থাকার অভিযোগ করা হয়েছে।

মনোনয়ন বাতিল নিয়েও বিতর্ক

নির্বাচনে কয়েকজন আলোচিত প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর ব্যাখ্যা ব্যবহার করে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদপ্রার্থী আবদুস সালাম আরেফ, আফসিয়া জান্নাত সালেহ, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সিলেট অঞ্চলের সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান।

তাদের পক্ষ থেকে নির্বাচনী আপিল বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

অভিযোগকারীদের মতে, আটাবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। তাদের দাবি, ভোটার তালিকা পুনঃপর্যালোচনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

তবে আটাব প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। যে কেউ অভিযোগ করতে পারেন, তবে অভিযোগের সত্যতা থাকতে হবে।

তিনি বলেন, এফবিসিসিআই ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা অনুসরণ করা হবে।

আটাব সদস্যদের একাংশের দাবি, নির্বাচনকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আটাব নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা ও মনোনয়ন নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটার তালিকা প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, মনোনয়ন বাতিল এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের একাধিক সদস্য।

অভিযোগকারীদের দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে একটি পক্ষ নানা অনিয়মের আশ্রয় নিয়েছে। এর মধ্যে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, যোগ্যতা না থাকা সদস্যদের ভোটার করা এবং বৈধ সদস্যদের বাদ দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ তুলে আটাবের সাধারণ সদস্য মাহমুদুল আলম সিদ্দিকী এফবিসিসিআই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তিনি আয়ানা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং আটাবের ভোটার নম্বর ১১০৮।

অভিযোগে তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ভোটার তালিকায় মৃত ব্যক্তি, লাইসেন্স বাতিল হওয়া কিছু ট্রাভেল এজেন্সি এবং নিয়ম বহির্ভূতভাবে অন্তর্ভুক্ত সদস্যদের রাখা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আফরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মৃত বেলায়েত হোসেন ভূঁইয়ার নাম ভোটার তালিকায় রয়েছে। এছাড়া কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যপদ বাতিল হলেও তাদের নাম তালিকায় থাকার অভিযোগ করা হয়েছে।

মনোনয়ন বাতিল নিয়েও বিতর্ক

নির্বাচনে কয়েকজন আলোচিত প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর ব্যাখ্যা ব্যবহার করে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদপ্রার্থী আবদুস সালাম আরেফ, আফসিয়া জান্নাত সালেহ, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সিলেট অঞ্চলের সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান।

তাদের পক্ষ থেকে নির্বাচনী আপিল বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

অভিযোগকারীদের মতে, আটাবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। তাদের দাবি, ভোটার তালিকা পুনঃপর্যালোচনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

তবে আটাব প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। যে কেউ অভিযোগ করতে পারেন, তবে অভিযোগের সত্যতা থাকতে হবে।

তিনি বলেন, এফবিসিসিআই ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা অনুসরণ করা হবে।

আটাব সদস্যদের একাংশের দাবি, নির্বাচনকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।