শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
0:00 / 0:00
1x

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে সংস্থাটি।

বিএফএসএ জানিয়েছে, প্রত্যাহারের নির্দেশ দেওয়া খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে—

  • ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে এসব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহার এবং এর বিপণন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএফএসএ সাধারণ মানুষকে এসব খাদ্যপণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার বেশি প্রিজারভেটিভ ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে সংস্থাটি।

বিএফএসএ জানিয়েছে, প্রত্যাহারের নির্দেশ দেওয়া খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে—

  • ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে এসব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহার এবং এর বিপণন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএফএসএ সাধারণ মানুষকে এসব খাদ্যপণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার বেশি প্রিজারভেটিভ ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।