শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, বগুড়ার এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, বগুড়ার এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, বগুড়ার এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু
0:00 / 0:00
1x

প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট থানার প্রত্যাহারকৃত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগকারী প্রবাসীর স্ত্রী ও তার মায়ের মৌখিক ও লিখিত বক্তব্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় ছয় মাস আগে স্থানীয় একটি প্রতারক দালাল চক্রের মাধ্যমে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রবাসীর মা দালালদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। পরে গত ২১ জুন ধুনট থানায় দুই দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগ রয়েছে, তদন্তের সময় এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন এবং তার স্বামীর সমস্যা সমাধানের আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারী কথোপকথনের একটি অংশ রেকর্ড করেন বলে জানা গেছে।

পরে ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর পুলিশের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

ভুক্তভোগী প্রবাসীর মা বলেন, “এসআই মোস্তাফিজার রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পুলিশ সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, বগুড়ার এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট থানার প্রত্যাহারকৃত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগকারী প্রবাসীর স্ত্রী ও তার মায়ের মৌখিক ও লিখিত বক্তব্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় ছয় মাস আগে স্থানীয় একটি প্রতারক দালাল চক্রের মাধ্যমে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রবাসীর মা দালালদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। পরে গত ২১ জুন ধুনট থানায় দুই দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগ রয়েছে, তদন্তের সময় এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন এবং তার স্বামীর সমস্যা সমাধানের আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারী কথোপকথনের একটি অংশ রেকর্ড করেন বলে জানা গেছে।

পরে ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর পুলিশের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

ভুক্তভোগী প্রবাসীর মা বলেন, “এসআই মোস্তাফিজার রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পুলিশ সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।