শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে কনস্ট্রাকশন সাইটে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার লুটের মালামাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জে কনস্ট্রাকশন সাইটে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার লুটের মালামাল
মুন্সীগঞ্জে কনস্ট্রাকশন সাইটে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার লুটের মালামাল
0:00 / 0:00
1x

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুট হওয়া নির্মাণসামগ্রীর বড় একটি অংশ।

রোববার (১৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি কনস্ট্রাকশন সাইটে ডাকাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই রাতে ৩ থেকে ৪ জন সশস্ত্র ব্যক্তি কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রাখা হয়। এরপর ডাকাতরা ট্রাকে করে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে শনাক্ত ট্রাক

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করে গজারিয়া থানা-পুলিশ। পরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক, মালিকের সহযোগী এবং ডাকাত দলের সদস্যসহ এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাঙারি চক্রের সম্পৃক্ততার তথ্য

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই ডাকাতির পরিকল্পনা করে।

পুলিশ জানায়, ঘটনার রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে একটি দল গজারিয়ায় আসে। পরে স্থানীয় সহযোগীদের সহায়তায় তারা কনস্ট্রাকশন সাইটে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়।

তদন্তে এখন পর্যন্ত ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা মালামাল

পুলিশ উদ্ধার করেছে—

  • ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক
  • ৫ দশমিক ৫ টন লোহাজাতীয় মালামাল
  • ওয়েল্ডিং মেশিন
  • মোটর
  • হাইড্রোলিক যন্ত্রপাতি
  • ব্যাটারি
  • ফ্যান
  • এসি
  • অন্যান্য নির্মাণসামগ্রী
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে কনস্ট্রাকশন সাইটে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার লুটের মালামাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুট হওয়া নির্মাণসামগ্রীর বড় একটি অংশ।

রোববার (১৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি কনস্ট্রাকশন সাইটে ডাকাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই রাতে ৩ থেকে ৪ জন সশস্ত্র ব্যক্তি কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রাখা হয়। এরপর ডাকাতরা ট্রাকে করে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে শনাক্ত ট্রাক

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করে গজারিয়া থানা-পুলিশ। পরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক, মালিকের সহযোগী এবং ডাকাত দলের সদস্যসহ এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাঙারি চক্রের সম্পৃক্ততার তথ্য

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই ডাকাতির পরিকল্পনা করে।

পুলিশ জানায়, ঘটনার রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে একটি দল গজারিয়ায় আসে। পরে স্থানীয় সহযোগীদের সহায়তায় তারা কনস্ট্রাকশন সাইটে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়।

তদন্তে এখন পর্যন্ত ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা মালামাল

পুলিশ উদ্ধার করেছে—

  • ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক
  • ৫ দশমিক ৫ টন লোহাজাতীয় মালামাল
  • ওয়েল্ডিং মেশিন
  • মোটর
  • হাইড্রোলিক যন্ত্রপাতি
  • ব্যাটারি
  • ফ্যান
  • এসি
  • অন্যান্য নির্মাণসামগ্রী
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।