শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
0:00 / 0:00
1x

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই খেজুরতলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মো. তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, "ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কোনো অবস্থাতেই নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি নষ্ট করে পুকুর খনন বা মাটি কাটা বরদাশত করা হবে না।"

তিনি আরও বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই খেজুরতলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মো. তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, "ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কোনো অবস্থাতেই নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি নষ্ট করে পুকুর খনন বা মাটি কাটা বরদাশত করা হবে না।"

তিনি আরও বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।