শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
0:00 / 0:00
1x
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। অভিযানে দেখা যায়, রোগী আসার আগেই বিভিন্ন ধরনের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রিন্ট করে রাখা হতো এবং পরে রোগীর নাম-পরিচয় বসিয়ে দেওয়া হতো। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখার মতো অনিয়মও ধরা পড়ে। জেলা প্রশাসন জানিয়েছে, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রস্তুত রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। অভিযানে দেখা যায়, রোগী আসার আগেই বিভিন্ন ধরনের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রিন্ট করে রাখা হতো এবং পরে রোগীর নাম-পরিচয় বসিয়ে দেওয়া হতো। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখার মতো অনিয়মও ধরা পড়ে। জেলা প্রশাসন জানিয়েছে, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।