শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

একরামুল হক হত্যা: র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
একরামুল হক হত্যা: র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে
একরামুল হক হত্যা: র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে
0:00 / 0:00
1x
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা একরামুল হককে মাদকবিরোধী অভিযানের সময় গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল, তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে পরে প্রকাশিত একটি অডিও রেকর্ড ও বিভিন্ন প্রতিবেদন নিয়ে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এদিকে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশি কর্মকর্তাদের তালিকায় মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। একই তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামও উল্লেখ করা হয়েছিল। সূত্র: আইএসপিআর

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

একরামুল হক হত্যা: র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা একরামুল হককে মাদকবিরোধী অভিযানের সময় গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল, তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে পরে প্রকাশিত একটি অডিও রেকর্ড ও বিভিন্ন প্রতিবেদন নিয়ে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এদিকে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশি কর্মকর্তাদের তালিকায় মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। একই তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামও উল্লেখ করা হয়েছিল। সূত্র: আইএসপিআর

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।