শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ বর্গমিটার জাল জব্দ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ বর্গমিটার জাল জব্দ
মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ বর্গমিটার জাল জব্দ
0:00 / 0:00
1x

কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (পাল বাড়ি) এলাকায় একটি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব।

অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদ, নৌপুলিশের সদস্য, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কঠোর অবস্থানে রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ বর্গমিটার জাল জব্দ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (পাল বাড়ি) এলাকায় একটি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব।

অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদ, নৌপুলিশের সদস্য, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কঠোর অবস্থানে রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।